• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

স্বস্তি নিয়ে দিন পার করলো টাইগাররা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

Views: 6

আবুধাবি টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। শেষ বিকেলে ফিফটি হাঁকানো রহমত শাহকে ফিরিয়ে দলে স্বস্তি এনে দিয়েছেন ইবাদত হোসেন চৌধুরী। ম্যাচ জিততে হলে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানদের দরকার আরও ৩৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের সামনে লক্ষ্য ছিল ৪৭৯ রান। চা বিরতির পর ২ উইকেটে ৫১ রান নিয়ে খেলা শুরু করে আফগানরা।-খবর তোলপাড়।

ক্রিজে টিকে ছিলেন অধিনায়ক রহমত শাহ এবং সেদিকউল্লাহ আতাল। রহমত এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। উইকেটের চারপাশে শট খেলে রান বের করেছেন দুজন। আতাল কিছুটা ধীর ব্যাটিংয়ে এগিয়েছেন। যে কারণে তার আগেই ফিফটি ছুঁয়ে ফেলেন রহমত শাহ। যদিও ফিফটির পরেই থেমেছেন তিনি। ১২৪ বলে ৫১ রানের ইনিংস খেলে দলের ১১০ রানের মাথাতে থামেন অধিনায়ক রহমত। আগের ইনিংসে হাঁকান সেঞ্চুরি। তাকে সাজঘরে ফেরান ইবাদত হোসেন চৌধুরী। শেষ বিকেলে পাঁচে নেমেছিলেন হাশমতউল্লাহ শহীদি। আতাল এবং শহীদি মিলে বাকি কাজ সেরে ফেলেছেন। আর উইকেট হারাতে হয়নি আফগানিস্তানকে।

৩ উইকেট হারিয়ে ১৩২ রান নিয়ে দিন শেষ করে আফগানরা। ক্রিজে টিকে আছেন ২৭ বলে ১৯ রান কর শহীদি এবং ১২৬ বলে ৩৫ রান করা আতাল। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট তুলেছেন ইবাদত হোসেন চৌধুরী। ১ উইকেট নেন হাসান মাহমুদ। এর আগে দিনের শুরুতে ৬ উইকেট ২২৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। এরপর লিটন আর মিরাজ গড়েন ১৪৯ রানের জুটি। ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে ৫২ রানে অপরাজিত থাকেন মিরাজ। লিটন আউট হওয়ার আগে ১১৭ বলে ১৪ বাউন্ডারিতে করেন ১০২ রান। এর আগে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।


এই বিভাগের আরও খবর