• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

হেফাজতে ইসলাম আমিরের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

Views: 0

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগষ্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসায় পৌঁছালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তাকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।-খবর তোলপাড়।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে মোবারকবাদ জানায়। গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাছে যান এবং ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রবীণ ইসলামী পণ্ডিত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ প্যান্ডেলও নির্মাণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর