• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

২ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

Views: 5

নড়াইলের নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ (২৪) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ।-খবর উজ্জ্বল রায়, নড়াইল।

গ্রেফতারকৃত আশিক শেখ (৪০) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে ও অহিদুল ইসলাম শেখ (২৪) একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।

রবিবার (২৫ অক্টোবর’) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা দক্ষিণ ডুমুরিয়া গ্রামস্হ আশিক শেখের বাড়ির সামনে রাস্তার উপর হতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি অফিসার ইনচার্জ জনাব মোঃ হোসেন আলী এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ (২৪) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর