• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৬আগষ্ট থেকে উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

Views: 0

সবার জন্য ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের’ দুয়ার খুলছে আজ। অনলাইনে টিকিট কেটে তিনটি স্লটের যেকোন একটি স্লটে জাদুঘর পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীরা। অনলাইনের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

এর আগে বুধবার সকাল ৯টায় জাদুঘরের ফলক উন্মোচন করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল উদ্বোধন হলেও এদিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি এটি। এদিন সাংবাদিক ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল।-খবর তোলপাড়।

আজ বৃহস্পতিবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে জাদুঘরটি। জাদুঘর সূত্রে জানা গেছে, তিনটি স্লটে প্রবেশ করা যাবে জাদুঘরে। প্রথম স্লটে সকাল ১১টায় প্রবেশ করে ১টা পর্যন্ত অবস্থান করতে পারবেন দর্শনার্থীরা। এরপর দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় স্লট এবং ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তৃতীয় ও শেষ স্লট।

অনলাইনে টিকিট কাটবেন যেভাবে

প্রথমেই চলে যেতে হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ওয়েবসাইটে। সেখানে গিয়ে প্রথমে নিজের একটি প্রোফাইল তৈরি করতে হবে। এজন্য LOGIN বাটনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো খুলবে যেখানে নতুন প্রোফাইল তৈরি করতে CREATE NEW ACCOUNT-এর অপশন পাবেন।

এই বাটনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিতে হবে এবং ওটিপি দিয়ে ওয়েবসাইটে লগইন করে আপনার নাম ও ইমেইল দিয়ে প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে।

প্রোফাইল তৈরির পর BUY TICKET বাটনে ক্লিক করে টিকিট কেনা যাবে। প্রথমে ভ্রমণের দিন নিশ্চিত করতে হবে। এরপর সেদিনের তিনটি স্লটে সময় দেখতে পাবেন এবং টিকিট অবশিষ্ট আছে কি না সেটিও দেখা যাবে।

এরপর কতজন ভ্রমণ করছেন সেটি নিশ্চিত করতে হবে। তারপর Proceed to Checkout বাটনে ক্লিক করে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং বাংলা কিউআর দিয়ে পেমেন্ট করা যাবে।

বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য প্রতি টিকিট ৫০ টাকা, ৩ থেকে ১২ বছরের শিশুদের জন্য ২০ টাকা, সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ৫০০ টাকা এবং অন্যসব দেশের নাগরিকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর