• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

“আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল”

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

রাজশাহীতে বিভাগীয় সমাবেশে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৬ মে) ঐতিহাসিক মাদরাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এ বক্তব্য দেন। সমাবেশে রাজনৈতিক নানা ইস্যুতে উত্তাপ ছড়ায়।

রাজশাহীতে গণভোটের রায় বাস্তবায়ন, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশকে কেন্দ্র করে দিনভর এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।-রাজশাহী সংবাদদাতা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল।” তার অভিযোগ, দেশে চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, “দুর্নীতিকে টুঁটি চেপে ধরার কথা ছিল, কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে।” তার ভাষায়, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন খাতে অযোগ্য লোক বসানো হচ্ছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মান নষ্ট করছে।

বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় প্রভাবের অভিযোগও তোলেন জামায়াত আমির। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।

সমাবেশে তিনি পদ্মা নদীর পানি সংকট নিয়েও কথা বলেন। তার মতে, নদীগুলোর নাব্যতা হারানো এবং পানির ন্যায্য বণ্টন না হওয়ায় দেশের কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তব্যে তিনি বলেন, “এই দেশ ২০ কোটি মানুষের। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, জনগণের অধিকার কেউ দয়া করে দেবে না, তা সংগ্রামের মাধ্যমে আদায় করতে হবে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক দাবিতে স্লোগান দেন। ১১ দলীয় জোটের নেতারা সরকারের নীতি ও প্রশাসনিক সিদ্ধান্তের সমালোচনাও করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর