• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর এক নতুন অধ্যায়ের সূচনা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায় আমদানি নির্ভরতা কমাতে: নতুন ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

Views: 1

ঢাকার বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কিছুটা কমেছে সবজির দাম। বিশেষ করে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার দাম আগের তুলনায় কমে আসায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে বাজারের সব পণ্যে এই স্বস্তি নেই। টমেটো, গাজর ও কাঁচামরিচের মতো কয়েকটি সবজি এখনো বাড়তি দামে কিনতে হচ্ছে। অন্যদিকে মাছ ও মাংসের বাজারে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। গত সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে এসব পণ্য।-খবর তোলপাড়।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর ও উত্তরা এলাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের আগাম সবজি উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে। এর প্রভাব পড়েছে কয়েকটি সবজির দামে। বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা। মুলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। ধুন্দল, ঝিঙা ও মেটে আলুর দাম কেজিপ্রতি ৫০ টাকা।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

তবে কিছু সবজিতে এখনো স্বস্তি ফেরেনি। বাজারে প্রতি কেজি টমেটো ১০০ টাকা, গাজর ১২০ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গোল বেগুনের দাম কেজিতে ৮০ টাকা। অবশ্য অন্য জাতের বেগুন পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে।

এ ছাড়া দেশি শসা ৪০ টাকা ও হাইব্রিড শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়শ ও কচুমুখির দাম ৩০ থেকে ৪০ টাকা। বরবটি, করলা ও কাঁকরোল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। প্রতি পিস লাউয়ের দাম ২০ থেকে ৩০ টাকা। পেঁপে ২০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, শীতের সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এখনো সব ধরনের শীতকালীন সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে আসেনি। ফলে কিছু পণ্যের দাম পুরোপুরি কমতে সময় লাগতে পারে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

সবজির বাজারে দাম কমার চিত্র থাকলেও মাছ কিনতে গিয়ে বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। বাজারে প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা এবং সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙাশের দাম ১৬০ থেকে ২৫০ টাকা।

এ ছাড়া কাতলা প্রতি কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩২০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের বাজারও এখনো চড়া। আকার ও মান অনুযায়ী প্রতি কেজি ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। বড় আকারের ইলিশ কোথাও কোথাও ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

মুরগি ও গরু-খাসির মাংসের দামেও বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় পাওয়া যাচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে। খাসির মাংসের দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

এদিকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ প্রতিবেদনেও কিছু পণ্যের দামে নিম্নমুখী প্রবণতার তথ্য উঠে এসেছে। ৫ নভেম্বর প্রকাশিত সংস্থাটির খুচরা বাজারদরের তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ফার্মের ডিম, ছোলা, সুগন্ধি পোলাও চাল ও আমদানি করা আদার দাম কমেছে।


এই বিভাগের আরও খবর