• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আলোচনা চলার মধ্যেই ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

Views: 2

 

 

যুদ্ধবিরতি ও তিন মাস ধরে চলা সংঘাত বন্ধে দুপক্ষের দীর্ঘ আলোচনার মধ্যেই ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, তাদের বাহিনী এই অভিযানের পাশাপাশি হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি তৈরি করা চারটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে। এর আগে গত মঙ্গলবারও দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ফলে গত তিন দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইরানি ভূখণ্ডে মার্কিন হামলার ঘটনা ঘটল।-খবর তোলপাড়।

চলমান শান্তি আলোচনার মধ্যেই এই একের পর এক হামলার ঘটনা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে।

এদিকে গত বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে ‘প্রায় নিঃশেষিত অবস্থায়’ আলোচনা চালাচ্ছে। একই সাথে তিনি পরিষ্কার জানিয়ে দেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে তাঁর চলমান যুদ্ধ কৌশলে কোনো পরিবর্তন আসবে না।

‘হয়তো আমাদের ফিরে গিয়ে এটি (যুদ্ধ) শেষ করতে হবে, হয়তো করতে হবে না,’ বলেন ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর