• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর এক নতুন অধ্যায়ের সূচনা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায় আমদানি নির্ভরতা কমাতে: নতুন ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ইউনিয়ন পরিষদ পুনর্গঠন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

Views: 5

বাংলাদশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম আপাতত স্থগিত করেছে সরকার। নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত রাখতে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।-খবর তোলপাড়।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এর পাশাপাশি বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য অনুলিপি দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে।

এ ক্ষেত্রে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাসংক্রান্ত স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত স্মারকের আলোকে পরিচালিত কার্যক্রম স্থগিত রাখার কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় এ সিদ্ধান্তের কারণ হিসেবে নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা-সংক্রান্ত সম্ভাব্য জটিলতা এড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর