• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেখবেন যেভাবে

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

Views: 1

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে ফলাফল দেখার পদ্ধতিও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।-খবর তোলপাড়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমানের ফল কয়েকটি পদ্ধতিতে দেখা যাবে। বোর্ডগুলো থেকে প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে HSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।

শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।

আগামী ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা ছিল। তা পরিবর্তন করে আজ ৩১ অক্টোবর ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর