Views: 0

ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। -খবর তোলপাড়।
সোমবার (২৬ অক্টোবর) এ অভিযোগ তোলার পর থেকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোরালো আলোচনা-সমালোচনা চলছে।
এবার বৈঠক সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন রাশেদ খান। তার দাবি, ভিডিওটি ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে জামায়াত নেতাদের গাড়ি করে বের হয়ে আসার সময়কার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন রাশেদ খান। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে এই গাড়িতে চড়ে বের হয়ে আসেন মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধি দল।
পোস্টে তিনি ঘটনা মিথ্যা হলে মিয়া গোলাম পরওয়ার যেন মানহানি মামলা করেন, এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন রাশেদ খান।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে একই অভিযোগ তোলেন রাশেদ খান। তার দাবি, গত ১৬ অক্টোবর মাগরিবের পর রাজধানীর বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ টি এম মাছুমসহ তিনজন।
আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াত আন্দোলনের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন রাশেদ খান।