• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সার নিয়ে সুখবর, বাংলাদেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকার কিছু জানে না’ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগ এআই দিয়ে বানানো? যা বলল দুদক গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম ও ইনানের মৃত্যুদণ্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, ২৪ শিশুসহ নিহত ২৯

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে দুটি বিদ্যালয় ও সংলগ্ন আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন ছাত্রী ও পাঁচজন ছাত্র রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ও বিদ্রোহী প্রতিনিধিরা।-খবর তোলপাড়।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টার দিকে শহরটির চিমপুন্ডা এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। জাতিসংঘ পরিচালিত ‘রেডিও ওকাপি’র প্রতিবেদন অনুযায়ী, আগুন দ্রুত পাশেই অবস্থিত ‘উজামা প্রাথমিক বিদ্যালয়’ ও ‘ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে’ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে আশেপাশের কাঠের তৈরি প্রায় ৩০০টি বসতঘরও আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে জানান, ক্লাসে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। তারা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে পদদলনের ঘটনা ঘটে এবং এতে একাধিক শিক্ষার্থীর মৃত্যু হয়। আগুনে পোড়া ও পদদলিত হয়ে গুরুতর আহত হওয়া ছাড়াও অনেকে ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন।

এম২৩/এএফসি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, অগ্নিকাণ্ডে আহত অন্তত ২৯ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) রাখা হয়েছে।

উল্লেখ্য, খনিজসম্পদে সমৃদ্ধ দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু শহরটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে রুয়ান্ডা সমর্থিত এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর