• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত:

বিদ্যালয় আছে, শিক্ষার্থী আছে, শিক্ষকও আছেন—কিন্তু নেই প্রধান শিক্ষক। এমন বাস্তবতায় চলছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক সংকটের পাশাপাশি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান ও বিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম। এতে উপজেলার ১৬ হাজার ৮৪৩ শিক্ষার্থীর শিক্ষাজীবন ঘিরে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজারহাটের সাতটি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৩টি। এসব বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষক পদ ৭৬৬টি। এর মধ্যে মাত্র ৫২টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। বাকি ৭১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। শূন্য এসব পদের মধ্যে ২০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্ব পালন করছেন। অন্য ৫১টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলায় সহকারী শিক্ষকের ৩১টি পদও শূন্য রয়েছে।

প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান এবং প্রশাসনিক দায়িত্ব একসঙ্গে সামলাতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের। নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের নথিপত্র সংরক্ষণ, দাপ্তরিক চিঠিপত্র, বিভিন্ন প্রতিবেদন তৈরি ও শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগসহ নানা দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। জরুরি দাপ্তরিক কাজে উপজেলা শিক্ষা অফিসে যেতে হলে অনেক সময় শ্রেণিকক্ষের পাঠদানেও বিঘ্ন ঘটছে। ফলে শিক্ষক সংকটের বাড়তি চাপ পড়ছে শিক্ষার্থীদের ওপর।

বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম চর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুদু মিয়া বলেন, প্রতিদিন তিন থেকে চারটি ক্লাস নিতে হয়। এর পাশাপাশি প্রধান শিক্ষকের প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। সব মিলিয়ে কাজের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

চাকিরপাশার ইউনিয়নের নীলেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া ইফতেখার হোসেন রাঙ্গা বলেন, প্রধান শিক্ষক না থাকায় দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদানের চাপ সামলাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে শিক্ষা অফিসে যেতে হয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষার গুণগত মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. মোহসিনা আক্তার বলেন, প্রায় ৩বছর ধরে প্রধান শিক্ষকের পদটি শুন্য রয়েছে। আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। স্বাভাবিকভাবে অফিসের কাজকর্মে কিছুটা জঠিলতার সৃষ্টি হচ্ছে।

শিক্ষক সংকটের পাশাপাশি বিদ্যালয়গুলোতেেবেশ কিছু শিক্ষক প্রেশনে রয়েছেন। ফলে কোন বিদ্যালয়ে প্রকৃত শিক্ষক সংকট কতটা প্রকট, কোথায় পাঠদান বেশি ব্যাহত হচ্ছে—তা নিরূপণ করাও কঠিন হয়ে পড়েছে। শিক্ষক সংকটের সঙ্গে তথ্যের এই ঘাটতি যুক্ত হওয়ায় সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, প্রধান শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টি পদোন্নতির সঙ্গে জড়িত। পদোন্নতি হলে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ হবে। শূন্য পদের তালিকাসহ প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুত এ সমস্যার সমাধান হবে।


এই বিভাগের আরও খবর