• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে দুর্গাপূজায় নারিকেলের দামে আগুন, জোড়া ৩০০ টাকা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

Views: 8

পিএম সৈকত: 

শারদীয় দুর্গাপূজার আনন্দের মাঝেও নারিকেলের বাড়তি দাম দুশ্চিন্তা বাড়িয়েছে পূজারী ও মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের। পূজার অন্যতম অনুষঙ্গ নারিকেলের নাড়ু তৈরি থেকে শুরু করে ধর্মীয় আচার-অনুষ্ঠান সব ক্ষেত্রেই প্রয়োজন হয় নারিকেলের। অথচ উৎসবের আগে বাজারে এর দাম বেড়ে দাঁড়িয়েছে জোড়াপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা। সেপ্টেম্বরের শুরুতে যে নারিকেলের জোড়া ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। এখন তা কিনতে গুনতে হচ্ছে অনেক বেশি টাকা। গত বছর একই সময়ে জোড়াপ্রতি দাম ছিল ১৯০ থেকে ২০০ টাকা। ফলে পূজার আয়োজনের ব্যয় বেড়েছে, আর বাড়তি দামের চাপে প্রয়োজনের তুলনায় কম নারিকেল কিনছেন অনেক ক্রেতা।

রংপুর বিভাগের আট জেলায় এবার ৫ হাজার ৩৫৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে শুধু রাজারহাট উপজেলায় ১২৯টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা ও উৎসব হবে। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, প্রতিটি মণ্ডপে গড়ে ৮০ থেকে ১০০টি বা তারও বেশি নারিকেল প্রয়োজন হয়। এর বাইরে পূজা উপলক্ষে অনেক পরিবারও ১০ থেকে ৫০টি পর্যন্ত নারিকেল কেনে। ফলে উৎসব ঘিরে চাহিদা বাড়লেও দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।

সরেজমিনে রাজারহাটবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, নারিকেলের দাম সব বাজারেই বেশী। নারিকেল কিনতে আসা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান এলাকার বাসিন্দা ভবেশ চন্দ্র রায় (৬৫) বলেন, গত বছরের তুলনায় এবার নারিকেলের দাম অনেক বেশি। আমাদের পরিবারের ২০টি নারিকেল প্রয়োজন হলেও দাম বেশি হওয়ায় মাত্র ১০টি কিনেছি। দুই সপ্তাহ আগেও দাম কম ছিল। দুর্গাপূজায় নারিকেলের ব্যবহার বেশি হওয়ায় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন।’

শুধু নারিকেল নয়, পূজার অন্যান্য উপকরণের দামও বেড়েছে বলে অভিযোগ করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার এলাকার কৃষক রজনী মোহন্ত (৬৫)। তিনি বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশি দামে বিক্রি হচ্ছে। এতে পূজার সামগ্রিক খরচ বেড়ে গেছে।

নারিকেলের দাম বৃদ্ধির কারণ হিসেবে পাইকারি বাজারে বেশি দামে কেনা এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। নাজিমখান হাটের ব্যবসায়ী আজিজুল হক বলেন, আমরা ১০০টি নারিকেল ১০ হাজার টাকা দিয়ে কিনি। বিক্রি করি ১৪ হাজার টাকা পর্যন্ত।

রাজারহাট বাজারে ব্যবসায়ী বুলু মিয়া বলেন, তাঁদের এলাকায় নারিকেলের উৎপাদন খুবই কম। দক্ষিণাঞ্চল থেকে নারিকেল আনতে হয়। এবার পরিবহন খরচ বেড়েছে, পাইকারি বাজারেও দাম বেশি। তিনি বলেন, আমরা প্রতি জোড়া নারিকেলে ২০ থেকে ২৫ টাকা লাভ করি। মাঝেমধ্যে পচা নারিকেলও থাকে। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

নারিকেলের বাড়তি দামের প্রভাব পড়েছে মন্দিরের পূজার বাজেটেও। উপজেলা কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক সরকার অরুন যদু বলেন, এ বছর নারিকেলসহ পূজার বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় আয়োজনের খরচ অনেক বেড়েছে। তাঁদের মন্দিরে প্রতিবছর পূজার জন্য ১২০টি নারিকেল প্রয়োজন হয়। এবার প্রতি জোড়া ৩০০ টাকা দরে কিনতে হয়েছে। যেখানে গত বছর দাম ছিল ২০০ টাকা।

তিনি বলেন, বাড়িতে ব্যবহারের জন্য নারিকেলের চাহিদা কিছুটা কমানো গেলেও মন্দিরের পূজায় তা সম্ভব নয়। যতটুকু প্রয়োজন, ততটুকুই কিনতে হয়েছে।
হিসাব অনুযায়ী, ১২০টি নারিকেল কিনতে এবার মন্দিরটির ব্যয় হয়েছে ১৮ হাজার টাকা। গত বছর একই পরিমাণ নারিকেল কিনতে খরচ হয়েছিল ১২ হাজার টাকা। অর্থাৎ শুধু নারিকেল কেনার ক্ষেত্রেই এক বছরে বাড়তি ব্যয় হয়েছে ৬ হাজার টাকা।

সোনাবর আমতলী দূর্গাম-পের পুরোহিত স্বর্ণ কমল মিশ্র বলেন, দুর্গাপূজায় নির্দিষ্ট পরিমাণ নারিকেল ব্যবহার করতেই হয়। দাম যতই বাড়ুক, ধর্মীয় রীতিনীতি পালনে ছাড় দেওয়ার সুযোগ নেই। এ বছর শুধু নারিকেল কিনতেই মণ্ডপপ্রতি বাড়তি ব্যয় করতে হচ্ছে।

রাজারহাট উপজেলা পূজা উদযাপনফ্রন্টের সভাপতি নিতাই চন্দ্র রায় বলেন, দুর্গাপূজায় নারিকেলের নাড়ুর বিশেষ কদর রয়েছে। নিমন্ত্রিত অতিথিরাও নাড়ু খুঁজে থাকেন। তাই দাম বেশি হলেও মানুষ সাধ্যমতো নারিকেল কিনছেন। তবে নারিকেলের পাশাপাশি অন্যান্য পূজার উপকরণের দাম বাড়ায় মন্দির কমিটিগুলোকে ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, শারদীয় দূর্গাপূজায় নারিকেল সবচেয়ে বেশী কেনাবেচা হয়। কারণ এ পূজার প্রধান ঐতিহ্য নারিকেলের নাড়ু। নাড়ু সকলে ভালবাসেন। তাই দাম অন্যান্য মৌসুমের তুলনায় একটু বেশী। তারপরও আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যদি কোন ব্যবসায়ী খুব দাম বেশী নেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর