• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চাকরির নামে কাউকে টাকা দিবেন না

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

Views: 0

 

 

 

পিআইডি, রংপুর:

 

চাকরির নামে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

 

চাকরি প্রত্যাশীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা চাকরি পাবেন তাদের উচিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা।

 

সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা প্রসঙ্গে মন্ত্রী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্ব থেকে সমাজকে মুক্ত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। মন্ত্রী আরও বলেন, যারা সামাজিক বিশৃঙ্খলা ও অনাচার সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখলে স্থানীয় মুরুব্বিদের জানাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এক্ষেত্রে জনগণকে সহযোগিতা করবে। এভাবেই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

 

তিনি আরও বলেন, দেশের ৯৯ দশমিক ৯ শতাংশ মানুষ ভালো থাকতে চায়। মাত্র শূন্য দশমিক ১ শতাংশ মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই অল্পসংখ্যক অন্যায়কারীর কাছে আমরা হেরে যেতে পারি না। অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলসহ সরকাররি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর