Views: 2

কুড়িগ্রামের চিলমারীতে নবাগত শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৯অক্টোবর) বিকালে শিক্ষক মিলনায়তন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ এখতিখার উদ্দিন (রাখী )এর সভাপতিত্বে নবাগত শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.কামরুজ্জামান,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম ও চিলমারী শাখার শিক্ষকরা।-খবর সংবাদদাতা, কুড়িগ্রাম।
অনুষ্ঠানে ৫৬ জন নতুন শিক্ষককে ফুল , ক্রেস্ট ও কলম দিয়ে বরণ করে নেয়া হয় ও অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষককে ফুল, ক্রেস্ট ও কলম দিয়ে বিদায় জানানো হয়।