• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

‘টেস্টি ট্রিট’-এর যাত্রা শুরু

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

Views: 0

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের জনপ্রিয় খাবার প্রতিষ্ঠান ‘টেস্টি ট্রিট’।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে উলিপুর পৌর শহরের সোনালী ব্যাংক ভবনের নিচতলায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, টেস্টি ট্রিটের নর্থবেঙ্গল রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার মো. হামিদুর রহমান।-খবর আব্দুল মালেক, উলিপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেস্টি ট্রিটের রংপুর এরিয়া ম্যানেজার মো. রায়হান শেখ, রংপুর রিজিওনের অডিট কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপহার স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মান্নান, ব্যবসায়ী রনজিত কুমার দত্ত, মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী এনামুল হক সহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।

অতিথিরা বলেন, উলিপুরের মতো মফস্বল শহরে টেস্টি ট্রিটের মতো ব্র্যান্ডের আগমন স্থানীয়দের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। মানসম্মত, স্বাস্থ্যকর খাবার ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুতই গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও ব্যবসায়িক সফলতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নতুন এই প্রতিষ্ঠানের উদ্বোধনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


এই বিভাগের আরও খবর