• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর এক নতুন অধ্যায়ের সূচনা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায় আমদানি নির্ভরতা কমাতে: নতুন ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

Views: 7

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন ও বহুল আলোচিত আয়োজন ‘ডি থ্রি ট্রফি’র টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, প্লে-অফ পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে। এ ছাড়া টুর্নামেন্টের যৌথ ভেন্যু হিসেবে থাকছে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।-খবর তোলপাড়।

আগামী ১৫ ডিসেম্বর শুরু হচ্ছে তিন ফরম্যাটের এই নতুন আসরের প্রথম পর্ব। উদ্বোধনী দিনে বরিশালের মাঠে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল-অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার-১৩ ম্যাচের এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে নামবে।

গ্রুপ পর্বের লড়াই শেষে আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টের প্লে-অফ পর্ব। ৩১ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি সংস্করণ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২০২৭ সালের ১ জানুয়ারি ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে। প্লে-অফের সব ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে।

একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি

গ্রুপ পর্ব:

১৫ ডিসেম্বর: অ্যাকমি বনাম ফরচুন (দুপুর ২:৪৫, বরিশাল)
১৬ ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
১৭ ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার (সকাল ১১:০০, মিরপুর)
১৯ ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার (দুপুর ২:৪৫, বরিশাল)
২০ ডিসেম্বর: অ্যাকমি বনাম ওয়ালটন (দুপুর ২:৪৫, মিরপুর)
২১ ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২২ ডিসেম্বর: অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২৪ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২৫ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন (সকাল ১১:০০, মিরপুর)

প্লে-অফ ও ফাইনাল পর্ব (সব ম্যাচ বরিশালে):

২৭ ডিসেম্বর: এলিমিনেটর: তৃতীয় বনাম চতুর্থ দল (সকাল ১১:০০)
২৭ ডিসেম্বর: প্রথম কোয়ালিফায়ার: প্রথম বনাম দ্বিতীয় দল (বিকেল ৩:৩০)
২৯ ডিসেম্বর: দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল (দুপুর ২:৪৫)
৩১ ডিসেম্বর: ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (দুপুর ২:৪৫)


এই বিভাগের আরও খবর