Views: 3

বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতার সবটুকু কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, বাংলাদেশের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত। এ জন্য প্রধানমন্ত্রীকে শুধু প্রয়োজন অনুযায়ী তাকে আহ্বান জানাতে হবে।-খবর তোলপাড়।
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন এরদোয়ান।
রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি বাংলাদেশের মানুষের নেতা। এর বাইরে আপনি আমার মূল্যবান ভাই। আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করব। আপনি শুধু আমাকে আহ্বান জানাবেন কোথায় কী করতে হবে।’