• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমানে জাল জব্দ, আগুনে ধ্বংস উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি ক্যাম্পেইন চিলমারীতে “নদী ভাঙন রোধ ও বাঁধের ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ফিরে দেখা -৩৬জুলাই ১০আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে-বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল অবশেষে পূর্বনির্ধারিত পরিকল্পিত ১১ দিন বিদ্যুতের লোডশেডিং স্থগিত ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ধরনী বাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক গ্রেফতার

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, গত ৩০ মে উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের আলশিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিকী’র বাড়িতে ইউপি চেয়ারম্যান এরশাদুল হক এর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবু বকরের বাড়িতে আসে। –খবর সংবাদাতা, উলিপুর(কুড়িগ্রাম)।

এরপর কোন কারণ ছাড়াই তার বাহিনী আবু বকরের পরিবারের লোকজনকে এলোপাতাড়ি কোপাতে থাকলে মহিলা সহ ৩জন গুরুতর আহত হলে চেয়ারম্যান তাদেরকে অবরুদ্ধ করে রাখে এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ২শ ৫০ মন ধান আসবাবপত্র হাঁস-মুরগি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাতে উলিপুর থানা পুলিশ অবরুদ্ধ আবু বক্কর সিদ্দিক স্ত্রী শাহিদা বেগম ও ছেলে ফুল মিয়াকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আবু বকর সিদ্দিক ৩১ মে রোববার থানায় এজাহার করলে পুলিশ উক্ত চেয়ারম্যান এরশাদুল হককে বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করে। শুক্রবার(৫মে) দুপুরে তাকে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরন করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত ওসি জানান, গ্রেফতার এরপর চেয়ারম্যানের স্বীকারোক্তি অনুযায়ী লুন্ঠিত ২টি ফ্রিজ পার্শ্ববর্তী এক ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com