• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ধর্ম পালনে অন্যের শান্তি বিঘ্নিত না করার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

Views: 1

 

পিআইবি, রংপুর :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ধর্ম পালনের ক্ষেত্রে এমনভাবে সচেতন থাকতে হবে যাতে অন্যের শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত না হয়। তিনি বলেন, প্রত্যেক ধর্মাবলম্বীর নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মূল্যবোধের চর্চার মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে পারলেই গড়ে উঠবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ।

 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে লালমনিরহাটের গৌরীশঙ্কর বিদ্যাবিথী মাঠে নির্মাণাধীন মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রাচীন, ঐতিহ্যবাহী ও সর্বজনীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সংগঠনে ঐক্য থাকলে তার শক্তি ও উন্নয়ন দুটোই বৃদ্ধি পায়। তিনি সোসাইটির কার্যক্রমকে আরো গতিশীল ও সুপরিকল্পিত করতে একটি মাস্টারপ্ল্যান তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যারা সংগঠনের কার্যক্রমে অধিক সময় ও শ্রম দিতে সক্ষম, তাঁদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের পরামর্শ দেন। এ সময় তিনি সোসাইটির সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

গৌরীশঙ্কর গোশালা সোসাইটির সভাপতি হীরালাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার, মো. আসাদুজ্জামান, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মো. রাজীব আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সদর উপজেলার বিএনপির সদস্য সচিব শিবেন্দ্র নাথ রায় শিবু প্রমুখ।

 

অনুষ্ঠানে শ্রীশ্রী গৌরীশঙ্কর সোসাইটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর