• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পাত্রীর মন পেতে মাছরাঙার কান্ড

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

Views: 4

মানুষের মতো বন্য পাখিদের জগতেও রয়েছে সম্পর্ক গড়ার অদ্ভুত সব রীতি। মাছরাঙা সমাজে পছন্দের পাত্রীর মন জয় করতে পুরুষ পাখিকে আস্ত একটি তাজা মাছ শিকার করে আনতে হয়। বিজ্ঞানীরা পাখিদের এই আচরণের নাম দিয়েছেন কোর্টশিপ ফিডিং।-খবর তোলপাড়।

শুনতে রোমান্টিক মনে হলেও এর পেছনে রয়েছে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার এক কঠিন শর্ত। পুরুষ মাছরাঙা ঠোঁটে করে মাছ এনে দেওয়ার পর স্ত্রী পাখি সেটি গিলে ফেললেই কেবল তাদের সম্পর্ক চূড়ান্ত হয়। মূলত পুরুষ পাখিটি ভবিষ্যতে সংসার চালাতে এবং ছানাদের পেট ভরাতে পারবে কি না, তা যাচাই করতেই স্ত্রী পাখি এই পরীক্ষা নেয়।

কেবল ফাঁকা বুলি দিয়ে পাত্রীর মন গলানোর কোনো সুযোগ এখানে নেই। সম্পর্ক গড়তে হলে পুরুষ মাছরাঙাকে অবশ্যই একজন দক্ষ শিকারি হতে হয় এবং আস্ত খাবার খাইয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর