Views: 2

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।
তবে তাকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
পোশাকশ্রমিকদের আন্দোলন ও মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ আশফাকুর রহমান। বুধবারই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এই বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।