সংবাদদাতা, ফেনী :
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার(১১ মে) বিকালে ফেনী প্রেসক্লাবে আলোচনা সভা কেক কেটে উক্ত গণমাধ্যমটির উদ্বোধন করেন অথিতিরা।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিমের সভাপতিত্বে ও এশিয়া পোস্টের ফেনী জেলা প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মো: এনামুল হক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা, রুবাইয়াত বিন করিম, ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিম, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, এবি পার্টির চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুইঁয়া,ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জাহনারা আক্তার।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক নুর নবী জীবন, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি এসএম ইউসুফ আলী, দৈনিক প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম,সময় টেলিভিশনের ফেনী অফিসের সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, এখন টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার ফেনী প্রতিনিধি সৈয়দ মনির আহমদ, এনটিভির অনলাইনের প্রতিনিধি ওমর ফারুক, গ্রীন টেলিভিশনের ফেনী প্রতিনিধি ফখরুল ইসলাম, চ্যানেল এস এর ফেনী প্রতিনিধি আহছান উল্লাহ, দৈনিক ইত্তেফাকের ফেনী জেলা প্রতিনিধি হাবিব উল্লাহ মিয়াজী, বাংলা এডিশনের ফেনী জেলা প্রতিনিধি রহিম আলী জাবেদ, ভয়েস অব ডেমোক্রেসি(ভিওডি বাংলা) এর ফেনী প্রতিনিধি জহির আদনান, দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক জাতীয় নিশান পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক ফেনী সংবাদের নির্বাহী সম্পাদক মোস্তফা মুহিত,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম,এ হাসান,সাধারণ সম্পাদক মহি উদ্দিন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, দৈনিক খবরপত্রের দাগনভুঞা প্রতিনিধি সুমন পাটোয়ারী, দৈনিক কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, জাতির কল্যাণে গণমাধ্যমকে সচেতন হতে হবে। হলুদ সাংবাদিকতাকে পরিহার করে প্রকৃত ঘটনা গণমাধ্যমে তুলে ধরতে হবে। বিগত সময়ে প্রকৃত সংবাদ গণমাধ্যমে না আসার কারণেই জাতির ঘাড়ে দুঃশাসন চেপে বসেছিল। আবারও যদি গণমাধ্যম সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে আবারো জাতির ঘাড়ে যে কোন সময় দুঃশাসন চেপে বসবে। বিগত সময়ে গণমাধ্যম যদি সঠিক ভূমিকা পালন করতো তাহলে দেশের ইতিহাস ভিন্ন ভাবে লিখা হতো। আমাদের সন্তানকে জীবন দিতে হতো না। এর দায় জাতিকে রক্ত দিয়ে পরিশোধ করতে হয়েছে। এইজন্য জাতিকে সঠিক পথ দেখাতে সঠিক সাংবাদিকতা জরুরী হয়ে পড়ছে। আশার কথা হচ্ছে বর্তমানে নতুন ধারার গণমাধ্যম আসছে, এশিয়া পোস্ট তার একটি। এশিয়া পোস্ট ইতিমধ্যেই গণমাধ্যম জগতে আলোড়ন সৃষ্টি করেছে। এটি ভবিষ্যতে গণমাধ্যম জগতের নেতৃত্ব দিবে। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এটি যাত্রা শুরু করেছে তাদের এ যাত্রা সফল হোক এই শুভ কামনা করছি।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক বলেন, সংবাদপত্রকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় চতুর্থ স্তম্ভ। এটি রাষ্ট্রের মৌলিক উপাদান গুলোর অন্যতম। এর কাজ হল রাষ্ট্রের বাকি স্তম্ভ গুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা। একটি দেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যদি নিরপেক্ষ ভাবে সঠিক তথ্য তুলে ধরে তাহলে কোন সরকার দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারে না অর্থাৎ ফ্যাসিস্ট হতে পারে না। আমরা বিগত সময়ে দেখেছি গণমাধ্যম সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে নাই। এইজন্যই একটি অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় অন্যায় ভাবে বছরের পর বছর থাকার সুযোগ পেয়েছে। উন্নত দেশগুলোর গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করে বলেই সেসব দেশের সরকার স্বৈরতান্ত্রিক রূপ ধারণ করতে পারে না। একটি দেশের শান্তি বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তারা যেমন শান্তি প্রতিষ্ঠা করতে পারি তেমনি অশান্তিও তৈরি করতে পারে। আজ দেশের গণমাধ্যম জগতে এশিয়া পোস্ট যে যাত্রা শুরু করলো তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাদেরকে প্রভাবিত হয়ে ফরমায়েশি কোন নিউজ করা যাবে না। প্রভাবিত হয়ে নিউজ করলে গণমানুষ ক্ষতিগ্রস্ত হয়।আমি এশিয়া পোস্টের এ নতুন পথ চলায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । আশা করছি এটি দেশের মুলধারার অন্যতম গণমাধ্যমে পরিণত হবে।