• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

‘ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি হলে বাংলাদেশের মানুষ আবারও রুখে দাঁড়াবে’: রাজারহাটে চরমোনাই পীর

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

Views: 5

পিএ সৈকত: 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আপনারা কি আবার ফ্যাসিস্ট চরিত্রের অধিকারী হবেন? বাংলাদেশের মানুষ কিন্তু সংগ্রাম করতে শিখেছে। অন্যায়ের প্রতিবাদ করতে জীবন দেওয়ার মানসিকতা তৈরি করেছে। এমন একটি সময় আসবে, যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে, তখন আমরা আবারও রুখে দাঁড়াব।’

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুড়িগ্রামের রাজারহাট সমবায় মার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে রাজারহাট উপজেলা আমীর মাওলানা মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘একমাত্র ইসলামের নীতি-আদর্শ ছাড়া অন্য কোনো নীতি-আদর্শে শান্তি আসেনি, শান্তি আসবেও না।’ তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

রাজারহাট উপজেলার মানুষের উদ্দেশ্যে ৩জন চেয়ারম্যান প্রার্থীর হাতে হাতপাখা তুলে দিয়ে বলেন, ‘আসুন, আমরা বিভিন্ন সময়ে অন্যদের ভোট দিয়েছি। আজকে আমরা ইসলামের পক্ষে চেয়ারম্যান প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করি।’

তিনি আরও বলেন, অন্যায়, অনিয়ম ও অশান্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী নীতি-আদর্শ অনুসরণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা-উপজেলার নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর