• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর এক নতুন অধ্যায়ের সূচনা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায় আমদানি নির্ভরতা কমাতে: নতুন ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন 

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

Views: 9

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ। ১৯৯৫ সালের ২৫ অক্টোবর ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান আইন বিষয়ে উচ্চশিক্ষা ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।-খবর তোলপাড়।

বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আন্তর্জাতিক পরিসরে আইনবিষয়ক কাজে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার পেশাগত জীবনে নতুন অধ্যায় যুক্ত হয়েছে।

জাইমা রহমানের শৈশব ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় পড়াশোনা করেন। ২০০৮ সালে বাবা তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে যাওয়ার পর লন্ডনে তার শিক্ষাজীবনের পরবর্তী পর্ব শুরু হয়।

যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন জাইমা। পরে দেশটির ঐতিহ্যবাহী আইনি প্রতিষ্ঠান দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। এর মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে পেশাগত যোগ্যতা অর্জন করেন তিনি।

বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়াতেও অংশ নিয়েছেন জাইমা। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষার প্রথম ধাপে উত্তীর্ণ হন তিনি। তবে পরীক্ষার এই ধাপ পেরোনো মানেই পূর্ণাঙ্গভাবে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া নয়।

শিক্ষাজীবন শেষে যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন এবং নীতিবিষয়ক বিভিন্ন কাজে অভিজ্ঞতা অর্জন করেন জাইমা রহমান। বাংলাদেশের আইনজীবী প্রতিষ্ঠান সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সেখানে সাংবিধানিক আইন, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং করসংক্রান্ত বিষয়ে কাজ করেছেন তিনি।

জাইমা রহমানের পেশাগত জীবনে উল্লেখযোগ্য সংযোজন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ। ২০২৬ সালের সেপ্টেম্বরে তার এই নিয়োগের খবর প্রকাশিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কার্যালয়ের নির্বাহী দপ্তরের অধীনে দায়িত্ব পালন করছেন তিনি। সেখানে আইনবিষয়ক বিভিন্ন বিষয় তদারকি করা তার কাজের অংশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের প্রকাশিত কর্মকর্তা তালিকায় জাইমা রহমানের নাম ও পদবি উল্লেখ রয়েছে। এই দায়িত্বের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আইনবিষয়ক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেয়েছেন তিনি।

জাইমা রহমান বাংলাদেশের একটি পরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তার দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অন্যদিকে, তার মাতামহ প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানও দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।


এই বিভাগের আরও খবর