• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোকিত রাজারহাট প্রকাশকাল ১–১৫অক্টোবর রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১জন দক্ষ জনশক্তি ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান বাংলাদেশের রাষ্ট্রপতি এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা আইন সবার জন্য সমান: বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’ —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রাজারহাটে নতুন উপজেলা কার্যালয় ভবন উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাংলাদেশের রাষ্ট্রপতি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ভেড়ামারায় মতিউর রহমান খানের ১ম প্রয়াণ দিবস উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

কুষ্টিয়ার ভেড়ামারায় সর্বশ্রদ্ধেয় মতিউর রহমান খানের ১ম প্রয়াণ দিবস উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় উপজেলা শিল্পকলা একাডেমীর হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।-খবর সংবাদদাতা, ভেড়ামারা (কুষ্টিয়া)।

ভেড়ামারা পাঠচক্র ও ব্যাচ ৮৯ এর আয়োজনে উক্ত স্বরণসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা পাঠচক্রের সভাপতি ও ভেড়ামারা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মুহা. আনোয়ার-উল-আজিম। উক্ত স্বরণসভা ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজা,ভেড়ামারা পাঠচক্রের সেক্রেটারি বিনোদ কুমার বিশ্বাস, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামিম, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, কবি মোজাম্মেল হক, কবি আ.স.ম শাহাবুদ্দিন, কবি শাহিনুর হালিম।

ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক আনিসুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মতিউর রহমান খান স্যারের মেয়ে কানন আরা পারভীন টিয়া, জাহানারা পারভীন রিক্তা, কবি শরিফুজ্জামান কুদ্দুস, কবি হোসনে-আরা পারভীন, ফয়জুল আজিজ, যুবদল নেতা ও এস.এস.সি ৮৯ ব্যাচের ছাত্র সুলতান আলী, লাল শান, মহির উদ্দিন, লিটন, ভেড়ামারা শিল্পকলা একাডেমীর কমরেড আনোয়ার হোসেন বাবলু, রোকুনুজ্জামান রুনু, সাইফুল ইসলাম, কবি জাহাঙ্গীর আলম ও তোতাসহ প্রমূখ। স্বরণ সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পাঠচক্রের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর