• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইলে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষকে গ্রেফতার করছে পুলিশ। অভিযুক্ত মাহাবুবুর রহমান (২৫)। নড়াইল পৌরসভার একটি মাদরাসার ছয় শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহাবুবুর রহমান (২৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে সদর থানা-পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহাবুবুর রহমান সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (২৭) আগস্ট দিবাগত রাতে নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে মাহাবুবুর রহমানের বিরুদ্ধে। পরদিন ২৮ আগস্ট শিশুটির মা মাদরাসায় গেলে শিশুটি তাকে বিষয়টি জানায়। পরে মাদরাসা কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়।

পুলিশ জানায়, পরে আরও পাঁচ শিশুশিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে। বিষয়টি জানাজানি হলে মাহাবুবুর রহমান পালিয়ে যান।

এরপর ৫ সেপ্টেম্বর ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলা হওয়ার পর ওই দিন দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মাহাবুবুর রহমানকে শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর