• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

Views: 0

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির হ্যান্ডবলে মালদ্বীপ হারিয়ে ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। মালদ্বীপকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।-খবর তোলপাড়।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিল মালদ্বীপের মেয়েরা। প্রথমার্ধে সেই তাল দরে রাখতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের কাছে পিছিয়ে যায় মালদ্বীপ। মালদ্বীপের বিপক্ষে  ১৬-৫ গোলে এগিয়ে থেকে বিরতি যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অতিথিরা।

বাংলাদেশের ১৭ গোলের জবাবে মালদ্বীপ করে ১৫টি। তাতে মালদ্বীপকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। ৮ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার।

আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

আর ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচটি আগামীকাল বুধবার। দুপুর ২টায় যেখানে মালদ্বীপ খেলবে নেপালের সঙ্গে।


এই বিভাগের আরও খবর