• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর এক নতুন অধ্যায়ের সূচনা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায় আমদানি নির্ভরতা কমাতে: নতুন ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মেট্রোরেলের সব স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর, ব্যাগ স্ক্যানার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

Views: 6

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নিরাপত্তা বাড়াতে মেট্রোরেলের প্রতিটি স্টেশনে আধুনিক তল্লাশি সরঞ্জাম বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ পরিকল্পনার আওতায় স্টেশনগুলোতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপন করা হবে। এর মাধ্যমে যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল পরীক্ষা করে সন্দেহজনক বস্তু শনাক্ত করা সহজ হবে।-খবর তোলপাড়।

সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য অনুযায়ী, মেট্রোরেল স্টেশনগুলোতে নিরাপত্তা তল্লাশির কার্যকারিতা বাড়ানো এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সরঞ্জাম সংগ্রহের জন্য ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।

গত ১৯ অক্টোবর ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে।

দরপত্রে অংশ নেওয়ার শর্ত, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য নির্দেশনা ই-জিপি পোর্টাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত হেল্পডেস্ক থেকে জানা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে।

এদিকে, একই বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোর বৈদ্যুতিক ব্যবস্থার রক্ষণাবেক্ষণের বিষয়টিও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে লো-ভোল্টেজ বৈদ্যুতিক ব্যবস্থা, ডিজেল জেনারেটর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক সরঞ্জাম।

এসব ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণে বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (এএমসি) করার পরিকল্পনা রয়েছে। ডিপোর বিদ্যুৎ সরবরাহ ও সংশ্লিষ্ট ব্যবস্থাগুলোর কার্যকারিতা বজায় রাখা এবং মেট্রোরেলের পরিচালন কার্যক্রম সচল রাখাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।


এই বিভাগের আরও খবর