Views: 25

নীলফামারীতে রংপুর বিভাগীয় লেখক পরিষদের নীলফামারী জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
এতে বিশিষ্ট লেখক ও কলামিস্ট ডা. আবু হেনা মোস্তফা কামালকে সভাপতি এবং কবি,শিক্ষক হাবিব উল্লাহ বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।-খবর বিজ্ঞপ্তি।
শুক্রবার বিকেল ৩ টায় নীলফামারী ই পি আই ভবন হলরুমে কমিটি গঠন, সাহিত্য আড্ডা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মনি খন্দকারের সভাপতিত্বে ও হাবিব উল্লাহ বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ড.এস.এম সরোয়ার মোর্শেদ,প্রিন্সিপাল আবদুর রউফ, কবি মজনু শাহ্, কবি সেলিনা সাথী, কবি আনোয়ারুল হক, কবি হযরত আলী এবং কবি এস. কে মহসীন আলী , কবি আব্দুল লতিফ প্রামানিক,আব্দুল আলিম বাঙালি, নুর ই আল সাহাত চৌধুরী, সাকিল ইসলাম,তাওহীদুজ্জামান রাশেদ প্রমুখ ।
আলোচনা শেষে সবার সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
একই সাথে অনুষ্ঠান থেকে ‘রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন ২০২৬’-এ অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।