Views: 2

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দুই শতাধিক শাড়ি ও ধুতি বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনকালে এসব বস্ত্র উপহার দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটনের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের হাতে শাড়ি ও ধুতি তুলে দেওয়া হয়। দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্যসচিব মো. সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী ও মো. জাকির হোসেন খান; উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস ও সদস্যসচিব মো. নয়ন আলী।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন, সদস্যসচিব মো. রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, মো. মাসুদ রানা ও আলী আজগর লাল; উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. আলমগীর হোসেন, টি আর মোটরসের স্বত্বাধিকারী মো. রাহেনুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক শুশিল চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব রতন কুমার রায় এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।