• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোকিত রাজারহাট প্রকাশকাল ১–১৫অক্টোবর রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১জন দক্ষ জনশক্তি ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান বাংলাদেশের রাষ্ট্রপতি এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা আইন সবার জন্য সমান: বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’ —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রাজারহাটে নতুন উপজেলা কার্যালয় ভবন উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাংলাদেশের রাষ্ট্রপতি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

Views: 2

পিএম সৈকত: 

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা—প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রবীণ রাজা মিয়া, ছানা উল্লাহ্, নাসিমা বেগমসহ আরও অনেকে।

বক্তারা প্রবীণদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতাকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা প্রবীণদের প্রতি পরিবারের সদস্য ও সমাজের সর্বস্তরের মানুষের আরও যত্নশীল ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর