Views: 5

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমানের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বিদায়ী সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমানকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা নবাগত সমাজসেবা অফিসার ববিতা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও আলোকিত রাজারহাট’র উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজারহাট থানার অফিসার ইনচার্জ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা এস এম হাবিবুর রহমানের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর অবসরজীবন সুখী, সুন্দর ও কল্যাণময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বিদায় সংবর্ধনার আয়োজন সুন্দর ও স্মরণীয় করে তোলায় রাজারহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার্স ক্লাবের সব কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, এস এম হাবিবুর রহমানের অবসরজনিত বিদায়ের এ আয়োজন সংশ্লিষ্ট সবার কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মজীবনের অবদান ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও স্মরণ করা হবে।