• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক-১ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি কোন কোন এমপি? বনানীতে শেষশয্যায় তৌফীক নাওয়াজ, কারাগারে ফিরলেন দীপু মনি উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি ক্যাম্পেইন রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির মহাসচিব এখন রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আহত আরও এক কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

Views: 1

পিএম সৈকত:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ, পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন নেতাকর্মীরা। একই সঙ্গে রাজারহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ডাস্টবিন বিতরণ করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা সৃষ্টি, পরিবেশ রক্ষা ও দুর্যোগের সময় অসহায় মানুষের সহযোগিতায় সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি জনসম্পৃক্ত সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।একই সাথে বক্তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুবদলের সদস্যসচিব নয়ন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, সদস্যসচিব রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, লায়ন ও খোরশেদ এবং ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর