• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর এক নতুন অধ্যায়ের সূচনা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায় আমদানি নির্ভরতা কমাতে: নতুন ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাতে নিখোঁজ গৃহবধূকে সকালে পাওয়া গেল গাছের মগডালে

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬

Views: 6

 

সংবাদদাতা, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের পরদিন এক গৃহবধূকে একটি তেঁতুলগাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

ওই নারী উলিপুরের গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে পুকুরপাড়ের একটি লম্বা তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই নারী গাছের ডালে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন। সেখানে বসে তাকে কিছু খেতে দেখা যায়। ঘটনা জানাজানি হলে পুকুরপাড়ে কৌতূহলী অনেকে ভিড় জমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু শুরুতে তিনি সহযোগিতা করতে রাজি হননি এবং পানিতে লাফ দেওয়ার হুমকি দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।

উদ্ধারের পর ওই নারীর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক গণমাধ্যমকে বলেন, সকালে একজন নারী গাছের মগডালে বসে থাকার খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান এবং পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।


এই বিভাগের আরও খবর