• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি, আটক ৪

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

Views: 1

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরির ঘটনা ঘটেছে।

রোববার( ১১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে।

এসময় দুর্বৃত্তরা গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের পিতল ও কাসার মুর্তি, গোপাল মুর্তি, কাসার ঘটি, কাসার ঘন্টা ও কাসর চুরি করে চম্পট দেয়।
এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাোদের জন্য আটক করেছে।

আটককৃত হলেন, কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম দয়ার চরের মৃতঃ আব্দুল কাদের ছেলে মোঃ জলিল (২৩), মৃতঃ তরিশের ছেলে মোঃ জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) ও আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।

ঘটনার বিষয়ে হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশকে ঘটনা জানানোর পর তারা দ্রুততম সময়ে এসে তদন্ত করে সন্দেহভাজনদের আটক করে নিয়ে যায়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মুর্তির চুরির ঘটনায় সারারাত অভিযান চালিয়ে সন্দেহভাজন চার জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর