• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন ৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের টুপামারী-বকসীপাড়া সড়কের উন্নয়ন কাজ শেষ হলেও রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণকাজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে। নতুন নির্মিত সড়কের মাঝামাঝি স্থানে বিদ্যুতের খুঁটি থাকায় যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় এবং এলাকার বাইরে থেকে আসা চালকদের জন্য দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে গেছে। দ্রুত খুঁটিগুলো সরিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীদের অভিযোগ, টুপামারী-বকসীপাড়া সড়ক উন্নয়ন কাজের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব ছিল। ফলে রাস্তা নির্মাণ শেষ হলেও বিদ্যুতের খুঁটি স্থানান্তরের বিষয়টি উপেক্ষিত থেকে গেছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

রাজারহাট উপজেলা বিদ্যুৎ অফিসের ইনচার্জ হাফিজুর রহমান বলেন, সড়ক সংষ্কারের কাজের আগে সংশ্লিষ্ট ঠিকাদার বিষয়টি কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুতের জিএম স্যারের সঙ্গে কথা বললে সমাধান করা হতে পারতো। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদেরর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com