Views: 0

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-২৬ অক্টোবর) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১ হাজার ১০৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৯৭৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।-খবর তোলপাড়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৬ অক্টোবর একদিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আর ১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ২৪৫ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ ডলার। এ হিসাবে অক্টোবরের ২৬ দিনেই রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১০৪ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৯৭৫ কোটি ২০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২৯ কোটি ২০ লাখ ডলার।