• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে গ্রিন লাইফের চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, সাংবাদিকের ওপর হামলা স্থগিত হলো মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি রাজারহাটে তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

লর্ডসে ঐতিহাসিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

Views: 1

ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে যুক্ত হলো বাংলাদেশের আরেকটি ঐতিহাসিক আন্তর্জাতিক ম্যাচ। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ করার পর নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়রা।-খবর তোলপাড় স্পোর্টস ডেস্ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আয়োজনে লর্ডসে আগামী ৩ জুন ২০২৭ তারিখে বাংলাদেশ ও নেপালের মধ্যে এই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে ওই মাঠে টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঐতিহাসিক লর্ডসের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের এটিই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ২০১৮ সালের জুলাইয়ে নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের পর থেকে ক্রিকেটের এই তীর্থভূমিতে আর কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট খেলতে যুক্তরাজ্য সফরে যাবে বাংলাদেশ দল। প্রাথমিক পরিকল্পনায় সফরটি ছিল কেবল ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্টের, তবে পরবর্তীতে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি টেস্ট যুক্ত করা হয়।

চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে সফর শুরু করবে টাইগাররা। এরপর ২৮ মে ঐতিহ্যবাহী লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে দল। টেস্ট শেষেই খেলোয়াড়দের দেশে ফেরার কথা থাকলেও নতুন সূচিতে নেপাল ম্যাচ যুক্ত হলো।

এমসিসির ব্যবস্থাপনায় পরিচালিত এই সফরে নেপাল দলও যুক্তরাজ্যে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। সেখানে তারা স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে, বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এদিকে, লর্ডসের এই ঐতিহাসিক মহারণের আগেই নেপালের মাটিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের কীর্তিপুরে আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরও খবর