• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে গ্রিন লাইফের চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, সাংবাদিকের ওপর হামলা স্থগিত হলো মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি রাজারহাটে তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: বাংলাদেশের প্রধানমন্ত্রী

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

Views: 0

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ২১ নভেম্বর দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অবিস্মরণীয় ও গৌরবময় দিন।-খবর তোলপাড়।

আগামীকাল ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে  শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও দেশপ্রেমিক সাধারণ মানুষও এতে অংশ নেন। এর ফলে মুক্তিযুদ্ধের লড়াই নতুন গতি পায়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় ঘটনা।

সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে সশস্ত্র বাহিনী একটি গর্বিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যদের সাহসী ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তারেক রহমান আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারত্বের পরিচয় দিচ্ছেন। বিশ্বশান্তি রক্ষায় তাদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময়ও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। বর্তমান সরকারও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার অন্যতম প্রতীক সশস্ত্র বাহিনী। বিভিন্ন সময়ে এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হলেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনী তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাংলাদেশের সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেন।

বাণীতে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সবশেষে তিনি সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।


এই বিভাগের আরও খবর