• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে অন্যের শান্তি বিঘ্নিত না করার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর কিশোরী ধর্ষণ: ৫ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার ২৪ ঘণ্টায় বাংলাদেশের হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করা হবে জানালো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত যুদ্ধবিরতির মাঝেই ইরানে মার্কিন বিমান হামলা ইরান শান্তি চুক্তিতে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ বাধ্যতামূলক করতে চান ট্রাম্প ৭ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার শঙ্কা বিশ্বব্যাপী বক্স অফিসে সাফল্য দেখাচ্ছে ‘মাইকেল’ ইউক্রেনে বড় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের রাজধানী ছাড়ার আহ্বান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করা হবে জানালো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

বাংলাদেশের যেকোনো প্রান্তেই অপরাধীদের ঘাঁটি বা নিরাপদ আশ্রয় থাকুক না কেন, তা সম্পূর্ণ উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সাথে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে অপরাধমুক্ত করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি সর্বাধুনিক ও সমন্বিত প্রশিক্ষণ কেন্দ্র (হাব) গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।-খবর তোলপাড়।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সন্ত্রাস, মাদক কিংবা চাঁদাবাজির সাথে জড়িতদের বাংলাদেশের মাটিতে কোনো জায়গা দেওয়া হবে না। অপরাধীদের আখড়াগুলো নিশ্চিহ্ন করতে আমরা বদ্ধপরিকর। এই অভিযানে সফল হতে আমরা সমাজের সব স্তরের মানুষের সক্রিয় সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করি।”

সম্প্রতি র‍্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনাগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে উল্লেখ করে তিনি বলেন, “জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন স্থানে যারা বাহিনীর ওপর চড়াও হয়েছে, তাদের বিরুদ্ধে নেপথ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব দ্রুতই এর দৃশ্যমান ফলাফল আপনারা দেখতে পাবেন।”

বিগত সরকারগুলোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গত ১৭ বছর দেশে আইনের শাসনের চরম অভাব ছিল এবং চারদিকে এক ধরনের অপরাধের রাজত্ব কায়েম হয়েছিল। জঙ্গল সলিমপুর তো রীতিমতো রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্রে রূপ নিয়েছিল। তবে যৌথ বাহিনীর সাম্প্রতিক অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ বহু চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।”

তিনি আরও জানান, ওই অঞ্চলকে পুরোপুরি বদলে ফেলার মহাপরিকল্পনা রয়েছে সরকারের। সেখানে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের যৌথ অ্যাকাডেমি, আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্স এবং চট্টগ্রাম কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে এলাকাটিতে অপরাধীদের আর মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ থাকবে না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ নেই:

বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমানে সীমান্তে এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এটি একটি নিয়মিত প্রক্রিয়া-যখনই কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যা দেখা দেয়, তখনই ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী তা মিটিয়ে ফেলে।”

সম্প্রতি ঘটে যাওয়া বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের নজরে আসা দুই-একটি ঘটনার বিষয়ে বিজিবির মহাপরিচালক (ডিজি) তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি সীমান্তে দায়িত্বরত আমাদের কর্মকর্তারাও সেসব বিষয়ে যথাযথ ও সময়োপযোগী জবাব দিয়েছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর