• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬

Views: 6

সৌদি আরবের পূর্ব উপকূলীয় শহর রাস তানুরা এলাকায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। রবিবার (২৮ জুন) সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি হরমুজ প্রণালির পশ্চিমে অবস্থিত রাস তানুরা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় নিহত সবাই সৌদি নাগরিক।-খবর তোলপাড়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।

গত শুক্রবার উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু করে আরামকো। প্রায় চার মাস বন্ধ থাকার পর এই কার্যক্রম পুনরায় চালু হয়েছিল।

বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতার পর তেল ও গ্যাস উৎপাদন এবং রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এই প্রেক্ষাপটে আরামকোর হেলিকপ্টার দুর্ঘটনা দেশটির জ্বালানি খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর