• সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ২৪ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ আন্তরিকতার আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাকিস্তানে ভয়াবহ গাড়িবোমা হামলা, পুলিশ চেকপোস্টে নিহত কমপক্ষে ১২ জন টরন্টোর সাথে দাপুটে জয় পেলো মেসির মায়ামি স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে ১০০ প্রার্থী দিল এনসিপি কামিল পরীক্ষায় ফল প্রকাশ, পাস ৮৯.৮২ শতাংশ কুড়িগ্রামে যৌন নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনা ও বজ্রনিরোধক আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে কাজ করা হবে- আসাদুল হাবিব দুলু কচুরিপানার ফুলেল চাদরে মোড়া এক স্বপ্নিল দৃশ্যে সেজেছে গ্রামগঞ্জের জলাশয় খাল খনন কর্মসূচির উদ্বোধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পাকিস্তানে ভয়াবহ গাড়িবোমা হামলা, পুলিশ চেকপোস্টে নিহত কমপক্ষে ১২ জন

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু জেলায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা ও গুলিবর্ষণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১০ মে) স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার রাতে ফতেহ খেল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, প্রথমে একটি আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সরাসরি চেকপোস্টে আঘাত হানে। এরপর একাধিক সশস্ত্র ব্যক্তি সেখানে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।-খবর তোলপাড়।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “১২ জন পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও একজন সদস্য নিখোঁজ রয়েছেন।” তিনি জানান, হামলার সময় ভারী অস্ত্র ব্যবহার করা হয় এবং ছোট ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলাকারীরা অত্যন্ত সংগঠিতভাবে এই আক্রমণ চালায়। তারা ভারী অস্ত্রের পাশাপাশি কোয়াডকপ্টার ব্যবহার করে এবং পরে পুলিশ সদস্যদের অস্ত্রও নিয়ে পালিয়ে যায়।

এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা আবারও বেড়েছে। সীমান্তবর্তী এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে একাধিক হামলার ঘটনা ঘটায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে টানাপোড়েনও এই ধরনের হামলার ঝুঁকি বাড়াচ্ছে। যদিও তালেবান সরকার বারবার দাবি করেছে, আফগান ভূখণ্ড কোনো সশস্ত্র গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয়স্থল নয়, তবে বাস্তব পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর