• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর জেল-জরিমানা তিস্তায় তীব্র নদী ভাঙ্গনে ৩০বাড়ি বিলীন, দিশেহারা নদীর তীরবর্তী মানুষ সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত চালু হলো নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত কমপক্ষে ১৬৪, আহত ৯৭১ কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙ্গন জৈব সার ও ফেরোমন ফাঁদে বদলে যাচ্ছে কুড়িগ্রামের কৃষিচিত্র ব্রাজিলের কাছে পাত্তাই পেলোনা স্কটল্যান্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে টানা তের দিন ধরে শূন্যরেখায় আটকে আছে ৩ যুবকের ভাগ্য। গত ১৪জুন ভারতীয় বিএসএফ ভোররাতে তাদেরকে অবৈধভাবে পুশইনের মাধ্যমে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সীমান্তবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিরোধ গড়ে তুললে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে সীমান্তের শূন্যরেখায় টানা ১৩দিন ধরে জনমানবহীন খোলা প্রান্তরে মানবেতরভাবে দিন কাটছে এই ৩ যুবকের।

বিএসএফও এবং বিজিবি তাদেরকে গ্রহন না করায় স্বজনদের কাছে ফিরতে পারছে না তারা।

বিজিবি থেকে কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক ও আলোচনা ভেস্তে যাওয়ায় জটিলতা সৃষ্টি হয়। এরপর থেকেই জনমানবহীন খোলা প্রান্তরে পলিথিনের আচ্ছাদনে সময় কাটছে তাদের।

সীমান্তবাসীরা জানান, ভারী বৃষ্টিপাত ও প্রখর রোদের মধ্যেই থাকতে হচ্ছে তাদেরকে। সাপ, বিচ্ছুর ভয় এবং মশার কামড় খেয়ে ছটফট করছে তারা। স্বজনদের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য কান্নাকাটি করছে। মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছে তারা। পর্যাপ্ত পানি না থাকায় গোসল করতে পারছে না। শৌচালয় না থাকায় প্রচন্ড সমস্যা হচ্ছে। বিষয়টির দ্রুত সমাধান হওয়া উচিত।

সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ আইনী প্রক্রিয়া অনুসরণ করছে না। তারা পুশইনের শিকার তিন যুবককে ফিরিয়ে নিচ্ছে না। আমরা কোন অবৈধ প্রক্রিয়া মেনে নেব না। বিষয়টি নিয়ে উর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ রাখা হচ্ছে, আশা করছি দ্রুত সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর