• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর জেল-জরিমানা তিস্তায় তীব্র নদী ভাঙ্গনে ৩০বাড়ি বিলীন, দিশেহারা নদীর তীরবর্তী মানুষ সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত চালু হলো নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত কমপক্ষে ১৬৪, আহত ৯৭১ কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙ্গন জৈব সার ও ফেরোমন ফাঁদে বদলে যাচ্ছে কুড়িগ্রামের কৃষিচিত্র ব্রাজিলের কাছে পাত্তাই পেলোনা স্কটল্যান্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর জেল-জরিমানা

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। শুক্রবার(২৬জুন) দুপুরে দণ্ডপ্রাপ্তদের কুড়িগ্রাম জেলে প্রেরন করেছে থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন ও মল্লিকবেগ কুঠিপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বকসি (৪৬) ও মজনু মিয়া (৩৫)।

পুলিশ জানান, দীর্ঘদিন ধরে তারা প্রকাশ্যে মাদক সেবন করে এলাকায় অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছিলেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার(২৫জুন) রাতে রাজারহাট থানা পুলিশের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত হন এবং তাদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মিজানুর রহমান বকসি ও মজনু মিয়াকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর