• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে দিশেহারা তিন শতাধিক পরিবার ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব রাজারহাট-আনন্দবাজার রাস্তা নয়, যেন দুর্ভোগের প্রতিচ্ছবি: ঠিকাদারের শাস্তি দাবিতে রাজারহাটে মানববন্ধন লাখ টাকার সুপারি বাগানে তাণ্ডব, সৎভাইয়ের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ প্রবল বৃষ্টি উপেক্ষা করেই আমিরের বিয়ের প্রস্তুতি বাংলাদেশের সব হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ রাজারহাটে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম-স্কেল-পানি বিতরণ রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করলো কুড়িগ্রামের ২০ টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

হুমায়ুন কবির সূর্য:

দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করলেন কুড়িগ্রামের ২০টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কুড়িগ্রাম গ্রান্ড অ্যাসেন্বলী হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রামের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে।

এতে কুড়িগ্রামে কর্মরত স্বেচ্ছাসেবী গ্রীনভয়েজ, দূর্বার যুব সংগঠন, ইযুথ কেয়ার, বাঁধন, ইযুথ ফর পলিসি, রোভার স্বাউট, প্রথম আলো বন্ধুসভা, দিশারী পাঠাগার, ভিবিডি, সমন্বয় পরিবার, হিজিবিজি, ইয়ুথ গ্লোবাল, কালেরকন্ঠ শুভসংঘ, বেলগাছা যুব সংগঠণ, দিশারী শিশু ফোরাম, বিএনসিসি, মেঠোজন ও সমকাল সুুহৃদ এর প্রতিনিধিসহ ২০ টিসংগঠনের ৪০ জন প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

সনাক কুড়িগ্রামের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সনাক কুড়িগ্রামের সহ:সভাপতি ফজলে এলাহী স্বপন, সনাক সদস্য আহসান হাবীব নীলু, প্রতিমা চৌধুরী, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর মো: হোজ্জাতুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসন এর সাথে দুর্নীতিবিরোধী অবস্থান একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দুর্নীতি থাকলে সেখানে সুশাসন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণরাই আগামীতে নেতৃত্ব দেবে, তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

পরে অংশগ্রহণকারী তরুণ সংগঠনের নেতারা টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর