• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক-১ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি কোন কোন এমপি? বনানীতে শেষশয্যায় তৌফীক নাওয়াজ, কারাগারে ফিরলেন দীপু মনি উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি ক্যাম্পেইন রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির মহাসচিব এখন রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আহত আরও এক কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

Views: 0

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায়। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।-বিনোদন তোলপাড়।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

এর আগে সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে একাধিক তদন্ত সংস্থা কাজ করে। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন দিয়ে জানায়, তার মৃত্যু আত্মহত্যাজনিত। তবে সালমান শাহর পরিবার ও ভক্তরা ওই প্রতিবেদন মেনে নেননি।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে কার্যকর তদন্ত হয়নি। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর