• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক সমর্থন নিয়ে সরকারি কর্মকর্তাদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামের রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ইয়েমেনের লোহিত সাগর উপকূল পূর্ণ নিয়ন্ত্রণে হুতিদের

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Views: 4

কয়েকদিনের সংঘর্ষের পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার ‘বাব আল-মান্দেব’ প্রণালিও দখলে নিল গোষ্ঠীটি।

উপকূলীয় ভূখণ্ড সম্পূর্ণ কবজা করার পর হুথিদের নৌবাহিনী সমুদ্রের দ্বীপগুলোর দিকে অভিযান বিস্তৃত করে। ‘পেরিম’ নামেও পরিচিত এই মায়ুন দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে, যা বাব আল-মান্দেব প্রণালিকে দুটি প্রধান বাণিজ্যিক নৌপথে বিভক্ত করেছে।-খবর তোলপাড়।

স্থানীয় কর্মকর্তা এএফপিকে জানান, ‘সরকারি বাহিনী গতকাল এই দ্বীপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর সশস্ত্র হুথি যোদ্ধাদের বহনকারী নৌকাগুলো মায়ুন দ্বীপে পৌঁছে যায়।’

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হুথি বন্দুকধারীরা ‘বাব আল-মান্দেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছে এবং সামরিক যানে চড়ে পুরো এলাকায় টহল দিচ্ছে।’

আল জাজিরা জানিয়েছে, কৌশলগত বন্দরনগরী মোখা থেকে আগেই সরকারি বাহিনী পিছু হটায় দক্ষিণের দিকে অগ্রসর হওয়ার সময় হুথি যোদ্ধাদের প্রায় কোনো প্রতিরোধের মুখেই পড়তে হয়নি। তারা বিনা বাধায় প্রথমে ধুবাব এবং পরবর্তীতে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ উপকূলীয় শহর ‘মুরাদ’ নিজেদের দখলে নিয়ে নেয়। এর মধ্য দিয়ে দেশটির লোহিত সাগর তীরের পুরো উপকূলভাগই হুথিদের নিয়ন্ত্রণে চলে গেল।

একই সাথে লোহিত সাগরের কৌশলগত আরেক দ্বীপ ‘জুকার’-এ প্রবেশ করে লড়াই শুরু করেছে হুথি যোদ্ধারা। সেখানে এখনো উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে বলে আল জাজিরা জানিয়েছে।


এই বিভাগের আরও খবর