• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও সরকারি ছুটি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Views: 4

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়িয়েছে সরকার। নির্বাহী আদেশে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে মহানবমী ও বিজয়া দশমীর ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২২ অক্টোবর ছুটি ঘোষণার সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।-খবর তোলপাড়।

এর পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার ছিল কর্মদিবস। তবে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে এক দিনের কর্মদিবস থাকায় সেটিও ছুটির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। ২২ অক্টোবরের পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি তৈরি হয়েছে।

সরকারি ছুটির হিসাব অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী, ২১ অক্টোবর বিজয়া দশমী এবং ২২ অক্টোবর নির্বাহী আদেশের ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি। ফলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সরকারি অফিস-আদালতে টানা পাঁচ দিনের ছুটির পরিবেশ থাকবে।

তবে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে পরবর্তী একটি ছুটির দিনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে বলে প্রস্তাব করা হয়েছিল। এভাবে ছুটির সমন্বয় করার পরিকল্পনা রাখা হয়েছে।

চলতি বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে মহালয়ার মধ্য দিয়ে। ১০ অক্টোবর মহালয়া, ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

২২ অক্টোবরের ছুটি যুক্ত হওয়ায় পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটির সুযোগ তৈরি হলো। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।


এই বিভাগের আরও খবর