• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে নতুন উপজেলা কার্যালয় ভবন উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

Views: 7

পিএম সৈকত :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ১ অক্টোবর সকাল ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন। একই দিনে তিনি কুড়িগ্রাম জেলা পরিষদ শিশু পার্ক ও জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ২২ সেপ্টেম্বর জারি করা এক সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত লালমনিরহাট জেলা সফর করবেন। সফরের দ্বিতীয় দিন ১ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে তিনি লালমনিরহাট থেকে সড়কপথে রাজারহাটের উদ্দেশে রওনা হবেন। সকাল ১১টায় রাজারহাট উপজেলা কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন।

এরপর বিকেল ৩টায় কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় জেলা পরিষদ শিশু পার্ক উদ্বোধন করবেন। বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসূচিতে আরও উল্লেখ করা হয়েছে, বিকেল ৫টার পর মন্ত্রী সড়কপথে লালমনিরহাটের বড়বাড়ির উদ্দেশে যাত্রা করবেন। সেখানে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এর আগে ৩০ সেপ্টেম্বর মন্ত্রী ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা সফর করবেন। ওইদিন তিনি দুই জেলার আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে মতবিনিময় এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। রাতে তিনি লালমনিরহাটে পৌঁছাবেন।

২ অক্টোবর সকাল ১০টায় লালমনিরহাট মডেল খাল (মহেন্দ্রনগর নিষ্কাশন খাল) পরিদর্শন এবং বিকেল ৪টায় বিজিবি ক্যান্টিন মোড়ে ‘ভুট্টা চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। একই দিনে মোগলহাট রেলস্টেশন থেকে খরলা নদীর ঘাট এবং মোগলহাট জিরামপুর মন্দির থেকে সোনাউল্লার কুড়া পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।

সরকারি সফরসূচি অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর